বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের বিদগ্রাম বটতলে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী শ্যামা পূজা, দীপাবলী, প্রতিমা প্রদর্শনী, সঙ্গীতানুষ্ঠান, সামাজিক নাটক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় বিদগ্রাম সার্বজনীন দুর্গাবাড়ী সংসদের উদ্যোগে চার দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন শ্রীশ্রী শ্যামা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লায়ন রুবেল দাশ।
শ্যামা পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর ভঞ্জ টিটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. নুরুন্নবী চৌধুরী। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন।

অ্যাডভোকেট রাজীব মল্লিক ও প্রিয়ঙ্কা দাশ গুপ্তের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার শীল, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ এম কামাল উদ্দিন, পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম (লিটন), দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য এনামুল হক সজীব, বিদগ্রাম দুর্গাবাড়ী সংসদের সাধারণ সম্পাদক বিপ্লব দাশ বাবু, পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক শিমুল ভঞ্জ ও অর্থ সম্পাদক সাজীব ভঞ্জ (মিটু)।

আলোচনা সভায় বক্তারা বলেন, ধর্ম, সংস্কৃতি ও সম্প্রীতির মেলবন্ধনে এ আয়োজন একটি সুন্দর দৃষ্টান্ত। এ ধরনের অনুষ্ঠান শুধু উৎসবের আনন্দই ছড়িয়ে দেয় না, বরং পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে। সম্প্রীতিই হোক আমাদের শক্তি।
এ সময় উপস্থিত ছিলেন সৈকত ভঞ্জ, তুহিন ভঞ্জ (জ্যাকি), কিরণ গুপ্ত (বাচ্চু), রাজু দাশ (নয়ন), যীশু গুপ্ত, প্রণব দাশ, রনি শীল, রুপন সেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভক্ত-অনুরাগীরা।
অনুষ্ঠানে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার ভঞ্জের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনম্র শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করা হয়।
চার দিনব্যাপী এ আয়োজনে শ্যামা পূজা, প্রতিমা প্রদর্শনী, সঙ্গীতানুষ্ঠান ও সামাজিক নাটকের মধ্য দিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।






