বাংলাদেশ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ইং ,

শিরোনাম

বোয়ালখালীর সারোয়াতলীতে পরিকল্পিত সন্ত্রাস- নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ


প্রকাশের সময় :9 October, 2026 10:38 : PM

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীর সারোয়াতলীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ‘পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের’ অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সারোয়াতলী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে সারোয়াতলী ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মিছিলটি সারোয়াতলী ইউনিয়ন পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বেঙ্গুরা বাজার ও হোরারবাগ চেয়ারম্যানঘাটা সড়ক প্রদক্ষিণ করে বেঙ্গুরা রেল স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি এম জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম।

প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুছ চৌধুরী।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল্লাহ অনুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল আলম নিরব, শফিকুল ইসলাম শফি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তুহিন, জাহাঙ্গীর আলম, নাছের উদ্দিন, শাহজাহান চৌধুরী, জামাল উদ্দিন, হাসান রহমান, মো. দিদার, কৃষকদল নেতা ওয়াহিদুল ইসলাম, মো. কামাল, মো. আজগর, দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য মো. তাহসিনসহ অন্যান্যরা।

এ সময় স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশের মাটিতে স্বৈরাচার শেখ হাসিনা আর ফিরে আসবেনা, এলে তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মারা হবে। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় রাজপথে থাকার কথাও জানান তারা।

ট্যাগ :