তানভীর আহমেদ (বিশেষ প্রতিনিধি) :
যুক্তিবোধ, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় শুরু হয়েছে কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলামের উদ্যোগে জ্ঞানে-যুক্তিতে-স্বপ্নে-সাহসে আগামী’ স্লোগানে আয়োজিত এ উৎসবে অংশ নিচ্ছে উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধিরা।
শুধু প্রতিযোগিতা নয়, তথ্যভিত্তিক চিন্তা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা ও যুক্তিনির্ভর মত প্রকাশের মাধ্যমে দায়িত্বশীল নেতৃত্বের জন্য নতুন প্রজন্মকে প্রস্তুত করাই এ আয়োজনের লক্ষ্য।
গত সোমবার (৫ অক্টোবর) কর্ণফুলী উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী কর্মশালার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। এতে উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধিসহ ১৮০ জন অংশ নেন।
আয়োজকদের প্রত্যাশা, বিতর্কের এই মঞ্চ থেকেই গড়ে উঠবে যুক্তিবাদী, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নতুন প্রজন্ম যারা আগামী দিনে নেতৃত্ব দেবে সমাজ ও দেশকে।






