বাংলাদেশ, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ইং ,

শিরোনাম

খাগড়াছড়ির সিভিল সার্জন হলেন চট্টগ্রামের সাবেক সফল সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম


প্রকাশের সময় :7 October, 2026 12:31 : PM

মো: হাসান মুরাদ :

খাগড়াছড়ি জেলার নতুন সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলমকে।

মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মোঃ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদায়নের কথা জানানো হয়। ডা. জাহাঙ্গীর আলম ইতিপূর্বে চট্টগ্রামের সিভিল সার্জন হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

​নবনিযুক্ত সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, খাগড়াছড়ি পাহাড়ি অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াকে তিনি প্রাধান্য দেবেন। একই সঙ্গে সরকারি হাসপাতালগুলোর চিকিৎসা সেবার মান বৃদ্ধি ও সার্বিক আইনশৃঙ্খলা বজায় রেখে চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করবেন তিনি।

তিনি বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের মোস্তাফিজুর রহমান চৌধুরী ও কামরুন্নাহার দম্পতির সন্তান। তিনি ২৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চিকিৎসক হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন।

এর আগে তিনি বাঁশখালী ও পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এবং কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

​উল্লেখ্য, চট্টগ্রামের সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালনকালে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি ও নানা প্রশাসনিক পদক্ষেপে তিনি প্রশংসনীয় ভূমিকা রেখেছিলেন।

ট্যাগ :