বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং ,

শিরোনাম

বোয়ালখালীতে সিরাজুল ইসলামের কবর জিয়ারতে এমপি এরশাদ উল্লাহ


প্রকাশের সময় :27 September, 2026 11:32 : PM

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি :

বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নের কালাইয়ারহাট সিকদার বাড়ির বাসিন্দা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম জজশীপ কর্মচারী কল্যাণ পরিষদের যুগ্ম সম্পাদক মো. সিরাজুল ইসলামের কবর জিয়ারত করেছেন চট্টগ্রাম-৮ আসনের এমপি ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কবর জিয়ারতের পূর্বে সিকদার বাড়ি আল ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদে তিনি জুমার নামাজ আদায় করেন এবং মুসল্লিদের উদ্দেশ্যে আমুচিয়ার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।

তিনি ব্যক্তিগত তহবিল থেকে মসজিদের উন্নয়নে অর্থ প্রদান করেন ও সরকারিভাবে ৩ লাখ টাকার বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেন।

এরশাদ উল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

পবিত্র জুমার নামাজ ও কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সিনিয়র সদস্য শওকত আলম, সদস্য এসএম জাভেদ মেহেদী হাসান সুজন, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব হামিদুল হক মন্নান চেয়ারম্যান, আল ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক নেতা মো. মুজাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. ইকবাল, জয়নাল আবেদিন সিকদার, আমুচিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল মনসুর চৌধুরী, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মোসলেম মিয়া, শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ হাসান চৌধুরী, সাইফুল ইসলাম মেম্বার, মরহুম সিরাজুল ইসলামের দুই পুত্র ব্যাংকার এস এম আনিসুল ইসলাম সুজন ও এস এম জামশেদুল ইসলাম রিপন, ব্যবসায়ী মো. ইলিয়াসসহ স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগ :