নিউজ ডেস্ক :
ঐতিহাসিক ৫ই আগস্ট ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রাম নগরীর চকবাজারে এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশে বিশেষ কর্মসূচি পালন করেছে চকবাজার থানা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ হিসেবে নগরীর ঐতিহ্যবাহী চকবাজার গুলজার মোড়ে ছাত্র-জনতার বিপ্লবের ওপর বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং এক বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।
চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাহাত উল্লাহ রবিনের সার্বিক নেতৃত্বে এই প্রামাণ্যচিত্র প্রদর্শন ও বিজয় মিছিল সম্পন্ন হয়।
অনুষ্ঠানে থানা ও বিভিন্ন ওয়ার্ডের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য— চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম-আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আব্দুল্লাহ আল সুমন, মোঃ সেকান্দর, মোঃ মামুন, মোঃ হাসান; চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলী হায়দার রানা, মোহাম্মদ মাহবুব; এবং বাগমনিরাম ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জানে আলম সাগর ও সদস্য-সচিব সাগর হোসেন রুবেল।
এছাড়াও নুরুজ্জামান মনা, মোঃ হানিফ, হানিফ ভুঁইয়া, রায়হান বাবু, শুভ দাশ, সালেহ আহমেদ, নব দাশ, মোঃ খোকন, কাজলসহ চকবাজার থানা ও বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
কর্মসূচির শুরুতেই গুলজার মোড়ে উন্মুক্ত প্রজেক্টরের মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থানের স্মৃতি, বীর শহীদদের আত্মত্যাগ এবং ছাত্র-জনতার সাহসিকতার ওপর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। চিত্রপ্রদর্শনী দেখতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

প্রামাণ্যচিত্র প্রদর্শনী শেষে গুলজার মোড় থেকে এক বর্ণাঢ্য বিজয় মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকা হয়ে প্রবর্তক মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলজুড়ে গণঅভ্যুত্থানের চেতনাভিত্তিক বিভিন্ন উদ্দীপনামূলক স্লোগান ধ্বনিত হয়।
মিছিল শেষে প্রবর্তক মোড়ে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাহাত উল্লাহ রবিন বলেন:
“ঐতিহাসিক ৫ই আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ছিল স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এ দেশের শোষিত জনতার চূড়ান্ত বিজয়। অগণিত শহীদের রক্ত এবং অগণিত ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে প্রাপ্ত এই দ্বিতীয় স্বাধীনতাকে আমাদের যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার এই যাত্রায় ফ্যাসিবাদের যেকোনো ষড়যন্ত্র নস্যাৎ করতে চকবাজার থানা স্বেচ্ছাসেবক দল রাজপথে সর্বদা প্রস্তুত থাকবে।”
সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ আগামী দিনেও গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে রাজপথে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।






