বাংলাদেশ, রোববার, ২ আগস্ট ২০২৬ ইং ,

শিরোনাম

বোয়ালখালীর আমুচিয়া ২নং ওয়ার্ডে ইউপি চেয়ারম্যান প্রার্থী জয়নালের মতবিনিময়


প্রকাশের সময় :2 August, 2026 1:21 : AM

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীর ৯নং আমুচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, বিএনপি নেতা জয়নাল আবেদীন সিকদারের সাথে ২নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগষ্ট) সন্ধ্যায় দিঘীরপাড় এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

টিটু ভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম মেম্বার।

বিশেষ অতিথি ছিলেন বদিউল আলম, জানে আলম, নূর বক্স।

এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা নজির আলম, শফিউল আলম মাঝি, নুরুজ্জামা, আজিজ মিস্ত্রি, অমল দে, সৌমেন চক্রবর্তী, ইউনিয়ন যুবদল নেতা মো. সেলিম, সোলেমান শিকদার, যুবদল নেতা আবু তাহের, মো. খোকন, মাসুম, মুহাম্মদ মোরশেদ, ছাত্রদল নেতা রাকিব আহমেদ, রাজু আহমেদ, মো. মিনহাজসহ অন্যান্যরা।

মতবিনিময় সভায় এলাকার বাসিন্দারা বিভিন্ন অসুবিধার কথা তুলে ধরে বিগত দিনের কিছু সমস্যার কথা বলেন। এসময় চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন সিকদার কিছু দৃশ্যমান সমাপ্ত কাজের কথা উল্লেখ করেন। ভবিষ্যতে তাদের অসুবিধা ও সমস্যা সমাধানের কথা পুনর্ব্যক্ত করেন। ওয়ার্ডের বাসিন্দারা জয়নাল আবেদীন সিকদারকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

ট্যাগ :