বাংলাদেশ, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ইং , ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১:২৩

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি এরশাদ উল্লাহ


প্রকাশের সময় :৪ মে, ২০২৬ ৮:৫৬ : অপরাহ্ণ

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:


৫০ শয্যা বিশিষ্ট চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ।

সোমবার (৪ মে) দুপুরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং হাসপাতালের সার্বিক সেবার মান পর্যবেক্ষণ করেন।

এরশাদ উল্লাহ হাসপাতালের জরুরী বিভাগ, বহি: বিভাগ, চিকিৎসকদের কক্ষ, রোগীদের ওয়ার্ড ঘুরে দেখেন। রোগীরা সঠিক চিকিৎসা, ঔষধ পাচ্ছেন কিনা এসব বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতির সঙ্গে মতবিনিময় করেন। হাসপাতালের স্বাস্থ্যসেবা উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং বিভিন্ন কাজে সহযোগিতার আশ্বাস দেন। পরে তিনি নিজেই হাসপাতালে চিকিৎসা নেন।

চিকিৎসকদের উদ্দেশ্য তিনি রোগীসেবায় কোন ধরনের ত্রুটি না রেখে সর্বোচ্চ আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পরিদর্শনকালে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য শওকত আলম, বিএনপি নেতা ইসহাক চৌধুরী, শহীদুল্লাহ চৌধুরী, নুরুল করিম নুরুসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, হাসপাতালের চিকিৎসক, নার্স ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ :