বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ইং ,

শিরোনাম

হজরত আমানত খান (রহ:) দরগাহ শরিফে খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন


প্রকাশের সময় :16 March, 2026 10:37 : PM

কুতুবুল আকতাব, শাহান শাহে বেলায়ত, চেরাগে চট্টগ্রাম হজরত শাহ সুফি আমানত খান (রহ:) দরগাহ শরিফে খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফের সার্বিক সহযোগিতায় পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে গরীব,অসহায় এতিমদের নিয়ে কুতুব শরীফ দরবার সহযোগী সংগঠন খেদমত কমিটির ব্যবস্থাপনায় ইফতার মাহফিল আওলাদেপাক ছাহেবজাদা শেখ আখতারুল হক আল-কুতুবীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

দরবার শরীফ প্রাঙ্গনে ৪০০ রোজাদারদের বসিয়ে ফাতেহা শরিফ, জিকির, মিলাদ শরীফ আদায় করে হজরত বদর শাহ আউলিয়ার মাজার শরীফে,তনজিমুল মোসলেমীন এতিমখানা,শাহ আমানত এতিমখানায় তবারক বিতরণ করা হয়।

মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আওলাদেপাক ও খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফের শাজ্জাদানসীন শাহজাদা সৈয়দ মোঃ হাবিব উল্লাহ খান মারুফ শাহ আল আমানতী,কুতুব শরীফ দরবার আশেকী কমিটির সভাপতি জনাব শেখ মোঃসাইমন হাসান এর পরিচালনায় অনুষ্ঠানে পীর-মাশায়েক, সাংবাদিক, গুন্যমান্য ব্যাক্তিবর্গ সহ ভক্ত আশেকান গন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন পবিত্র মাহে রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময়, ফজিলতপূর্ণ মাস, রহমত, মাগফিরাত ও নাজাতের উসিলা পেতে বেশী বেশী করে ইবাদত বন্দেগী, জিকির, কোরআন শরিফ তেলোয়াত, নফল নামাজ আদায় করে অতীত ও জানা-অজানা সহ সকল গুনাহ মাফ চাইতে হবে মহান আল্লাহ তায়ালার দরবারে,, তিনি দয়ালু, তিনি ক্ষমাশীল।।

ট্যাগ :