বাংলাদেশ, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ইং ,

শিরোনাম

বোয়ালখালীর সারোয়াতলীতে জগদ্ধাত্রী পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন


প্রকাশের সময় :20 November, 2026 2:20 : AM

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়নের বিভিন্ন জগদ্ধাত্রী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি ও সারোয়াতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দিন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় তিনি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ সারোয়াতলী মল্লিক পরিবার পূজামণ্ডপ, ৯ নম্বর ওয়ার্ড উত্তর সারোয়াতলী দুর্গাসংঘ ও শ্রীশ্রী রামঠাকুর সেবাশ্রম এবং মহাজনবাড়ী প্রদীপ সংঘ সার্বজনীন জগদ্ধাত্রী পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জসিম উদ্দিন মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে উৎসব উদযাপনের আহ্বান জানান।

এ সময় শিক্ষক দিলীপ মল্লিক, তীলেশ পারিয়াল, ভাস্কর বিশ্বাস, বিএনপি নেতা দৌলত খান, কামাল হোসেন, ওয়াহিদুল ইসলাম, জয়নাল আবেদীন মিজু, মো. সোলায়মান, সুমন দে, স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রদল নেতা মহিউদ্দিন নিহাদ, ময়ূর খান, আসিফ, রবিউলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :