বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ইং ,

শিরোনাম

শীতার্ত মানুষের পাশে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা, জেলা প্রশাসকের হাতে ২০০ কম্বল হস্তান্তর


প্রকাশের সময় :18 November, 2026 11:39 : AM

তানভীর আহমেদ (বিশেষ প্রতিনিধি) :

সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে চট্টগ্রাম জেলার শীতার্ত, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। শীতের কষ্ট লাঘবে জেলা প্রশাসনের মাধ্যমে বিতরণের জন্য ২০০ পিস কম্বল প্রদান করেছে সংস্থাটি।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম মিঞার কাছে আনুষ্ঠানিকভাবে এসব কম্বল হস্তান্তর করা হয়।
এ সময় আশার পক্ষে সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার নাছির উদ্দীন বলেন, আশা শুধু ঋণ কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের যেকোনো দুর্যোগ ও সংকটে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে সংস্থাটি। তীব্র শীতে জেলার প্রান্তিক, দুস্থ ও অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে কম্বলগুলো প্রকৃত অসহায় মানুষের হাতে পৌঁছে যাবে বলে আমরা বিশ্বাস করি।
মানবিক এই উদ্যোগের জন্য আশা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা।
কম্বল হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আশার রিজিওনাল ম্যানেজার শফিকুল করিম সরকার, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার হুমায়ুন কবির, খুলশী সদর ব্রাঞ্চের কর্মকর্তা-কর্মচারীসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা।

উল্লেখ্য, প্রতিবছর দেশের দরিদ্র ও অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবে আশার উদ্যোগে দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

ট্যাগ :