
বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি :
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকরা।
৮ নভেম্বর (রোববার) বিকেলে বোয়ালখালী পৌরসভার গোমদণ্ডী ফুলতল এলাকা থেকে বর্ণাঢ্য র্যালি ও র্যালিপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. শওকত আলম শওকত। প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান।

দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, শাহীনুর শাহীন হিরু, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল করিম নুরু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল হাশেম, জাকির হোসেন, সারোয়ার আলমগীর, জেলা যুবদলের সহ সভাপতি শফিকুল ইসলাম শাহিন, জসিম উদ্দিন মেম্বার, প্রচার সম্পাদক শহীদুল আলম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ এম কামাল উদ্দিন, সাবেক সহ সভাপতি এস এম জামাল উদ্দিন, গোলাম হোসেন নান্নু, নুরুল আবছার, বিএনপি নেতা পেয়ার মোহাম্মদ, জয়নাল আবেদীন সিকদার, ইঞ্জিনিয়ার মো. ইকবাল, আজাদ খান, সাইফু মেম্বার, মো. কামাল উদ্দিন, ইউনুচ চৌধুরী, আতিকুল্লাহ অনু, জাফর ইকবাল, মো. লোকমান, জিকু, জসিম উদ্দিন নিরব, মো. খালেদ, এমএন করিম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মতিউর রহমান রাসেল, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম কাজল, এনামুল হক সজীব, জামসেদ জিসান, মো. তাহসিন, আজিজ উল হামিদ সম্রাট, মো. জিহানসহ উপজেলা ও পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে বর্ণাঢ্য র্যালিটি পৌরসদরের আরাকান সড়কস্থ ফুলতল থেকে শুরু হয়ে উপজেলা সদরে এসে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য শওকত আলম। এতে বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড- ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
র্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা দিবসটির তাৎপর্য তুলে ধরে দলীয় ঐক্য, সংহতি, গণতন্ত্র ও জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নেতাকর্মীরা চট্টগ্রাম- ৮ আসন চান্দগাঁও- বোয়ালখালীর সংসদ সদস্য এরশাদ উল্লাহর সুযোগ্য নেতৃত্ব ও বোয়ালখালীবাসীর প্রতি ভালোবাসা ও আন্তরিকতার প্রশংসা করে আগামীতে বোয়ালখালীর উন্নয়ন কার্যক্রম আরও বৃদ্ধির আহবান জানান।
কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বোয়ালখালীতে উৎসবমুখর পরিবেশে আয়োজিত কর্মসূচির মধ্য দিয়ে বোয়ালখালী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলীয় ঐক্য, সংহতি এবং গণতান্ত্রিক চেতনায় সংগঠনকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।