
বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীর ৯নং আমুচিয়া ইউনিয়নে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং আমুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিন সিকদার। পূজামণ্ডপের নানান অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় দুর্গাপূজার মহানবমীতে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী মুক্তি সংঘ, নবারুন সংঘ, উদয়ন সংঘ, বান্ধব পাঠাগার, প্রজ্ঞা পাঠাগার, শক্তি সংঘ এবং কানুনগোপাড়া হরি মন্দির ও পারিবারিক পূজামণ্ডপ পরিদর্শন করা হয়।

এসময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও আয়োজকরা অতিথিদের ফুল দিয়ে বরণ করেন। পূজারী ও ভক্তদের সাথে অতিথিদের আন্তরিক শুভেচ্ছা বিনিময় হয়।
চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ'র পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে প্রধান অতিথি আজিজুল হক পূজামণ্ডপ পরিদর্শনকালে মন্দির পরিচালনা কমিটির সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। এ সময় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উৎসবের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন।
ইউপি চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিন সিকদার বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালির অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের বন্ধন আরও সুদৃঢ় হয়। সম্প্রীতির বন্ধন অটুট রেখে আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে চাই।

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পূজারী বিমান ঘোষ, প্রণয় চৌধুরী, লিটন দেব, শ্যামল সিংহ, দোভাষ দে, রঞ্জন দে, অমর কান্তি দাশ, উজ্জ্বল কান্তি দাশ, সঞ্জয় চৌধুরী, সনজিত ধর, অজিত ধর, হিরক রক্ষিত, রাজু সেনসহ দর্শনার্থীরা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন আমুচিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম, গোলাম মোস্তফা মেম্বার, সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম সাহেদ, ইস্কান্দার চৌধুরী মিয়া, আবু সাদাত মুহাম্মদ সায়েম, ইউনিয়ন বিএনপি নেতা শফিউল আলম মাঝি, নুরুজ্জামা, অমল দে, সৌমেন চক্রবর্তী, মো. সেলিম সোলেমান সিকদার, মো. খোকন, মো. মাসুম, মো. মোরশেদ, মো. রাজু, আকিব আহমেদ, রাকিব আহমেদসহ বিপুল সংখ্যক সনাতনী ধর্মাবলম্বী নারী, পুরুষ, শিশু ও বয়োজৈষ্ঠ্যরা।