
বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালীর চরণদ্বীপ ইউনিয়নের ৪নং ওয়ার্ড পশ্চিম সৈয়দনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য শাহানুর হিরু।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে অসহায় পরিবারের খোঁজ খবর নিয়ে গভীর সমবেদনা জানান।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
শাহানুর হিরু ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে বলেন, বিএনপি একটি জনগণের দল, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, বিএনপির রাজনীতির মূলমন্ত্র হচ্ছে জনগণের পাশে থাকা, আমরা জাতীয়তাবাদী পরিবার সবসময় জনগণের পাশে ছিলাম আছি এবং সবসময় থাকবো ইনশাআল্লাহ।
মানবিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মজিবত উল্ল্যা মজু, সাবেক সদস্য মো. উসমান, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য মোহাম্মদ জাবেদুল ইসলাম, ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জমির হোসেন, জলিল আম্বিয়া কলেজ ছাত্রদল নেতা ইমন ও চরণদ্বীপ ইউনিয়ন ছাত্রদল নেতা আদনান জাবেদসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চরণদ্বীপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সৈয়দনগর মাইজপাড়া দুদুমিয়া সওদাগরের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে পাঁচটি বসতঘর পুড়ে যায়।