
কে এম রাজীব :
চট্টগ্রামের বোয়ালখালীতে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় আইন অমান্য করে ২০ শতক জমির উপর জোর পূর্বক বাউন্ডারি ওয়াল নির্মাণ করার অভিযোগ উঠেছে বোয়ালখালী হাওলা উচ্চ বিদ্যালয়ের স্কুল কমিটির সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক দীপক কান্তি চৌধুরী সহ একটি কুচক্রী মহলের বিরুদ্ধে। পাশাপাশি তাঁরা ওই জমির মালিককে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে আসছে বলেও জানা গেছে। এ ঘটনায় জমির মালিক অশোক ধর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এর আদালত ( দক্ষিণ ) চট্টগ্রামে ফৌজদারী কার্যবিধি ১৪৫ ধারার বিধান মোতাবেক স্কুল কমিটির সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক দীপক কান্তি চৌধুরীর নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে প্রতিপক্ষ করে গত ১৪ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করেছেন। যাহার মামলা নং- ৭৯১/ ২০২৬। মামলার বিবাদী দীপক কান্তি চৌধুরী বোয়ালখালী উপজেলার বিদুগ্রাম পোপাদিয়া ৬ নং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত ফণিন্দ্র চৌধুরীর ছেলে এবং মামলার বাদী অশোক ধর একই গ্রামের মৃত গণেশ চন্দ্র ধরের ছেলে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বোয়ালখালী উপজেলার ৬ নং পোপাদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পোপাদিয়া মৌজার বি. এস. জরিপের ৩০১৭ নং খতিয়ানের অধীনে বি. এস. নামজারি জমাভাগ ৩২৫৮ নং খতিয়ানের বি. এস. ৬৭৬৯ দাগের ২০ শতক ( ১০ গন্ডা) জমির মালিক পোপাদিয়া বিদুগ্রামের মৃত গণেশ চন্দ্র ধরের ছেলে অশোক ধর। গত ১৩ সেপ্টেম্বর সকাল ১০ টায় প্রতিপক্ষ দীপক কান্তি চৌধুরীর কোনো স্বত্ব ও দখলাধিকার না থাকা সত্ত্বেও প্রার্থীক অশোক ধরের ভোগ দখলীয় জায়গায় জোর পূর্বক বাউন্ডারি ওয়াল নির্মাণ করার লক্ষ্য ৭/৮ জন সন্ত্রাসী প্রকৃতির লোক সহ নির্মাণ সামগ্রী নিয়ে অবৈধ ভাবে অনুপ্রবেশ করে বাউন্ডারি ওয়াল দেওয়ার চেষ্টা করে। এসময় বাউন্ডারি ওয়াল নির্মাণে জমির মালিক অশোক ধর বাধা প্রদান করিলে দীপক গংয়েরা অশোক ধরকে হামলার চেষ্টা চালায়। এসময় আশেপাশের লোক ছুটে আসলে সন্ত্রাসীরা সরে দাঁড়ায় এবং যাবার সময় অশোক ধরকে মামলা, হামলা এবং জোর পূর্বক জমি দখল করার হুমকি ধামকি দিয়ে যায়। পরবর্তীতে জমির মালিক অশোক ধর গত ১৪ সেপ্টেম্বর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এর আদালত ( দক্ষিণ) চট্টগ্রামে ফৌজদারী কার্যবিধি ১৪৫ ধারার বিধান মোতাবেক স্কুল কমিটির সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক দীপক কান্তি চৌধুরীর নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে প্রতিপক্ষ করে একটি মামলা দায়ের করেন।
মামলাটি আদালত আমলে নিয়ে শান্তি শৃঙ্খলা রক্ষার করার জন্য বোয়ালখালী থানাকে নির্দেশ দেন। বর্তমানে মামলা চলমান অবস্থায়ও আদালতের আদেশ অমান্য করে প্রতিপক্ষগন জোর পূর্বক বাউন্ডারি ওয়াল নির্মাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন মামলার বাদী অশোক ধর।
অভিযোগ সূত্রে আরও জানা যায়, বিগত ২০১৮ সালের ১০ জানুয়ারি বোয়ালখালী সাব রেজিষ্টী অফিসে রেজিষ্ট্রীকৃত ১০৯ নং কবলা মূলে দাতা বোয়ালখালী উপজেলার পোপাদিয়া গ্রামের মৃত অনিলাক্ষ সেন গুপ্তের পুত্র প্রশান্ত সেন গুপ্ত ও প্রদ্যুৎ সেন গুপ্তের নিকট হইতে গ্রহীতা হিসেবে একই গ্রামের মৃত গণেশ চন্দ্র ধর এর ছেলে অশোক ধর ও অলক ধর ক্রয় করে মালিক স্বত্ববান ও দখলদার হয়ে বি.এস. নামজারী জমাভাগ খতিয়ান নং- ৩২৫৮ সৃজন করে মামলার বাদী অশোক ধর মালিক হন। এমতাবস্থায় বিবাদী গংয়েরা দীর্ঘদিন ধরে অশোক ধরের ওই জমি অবৈধ দখল করার চেষ্টা চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতা সর্বশেষ গত ১৩ সেপ্টেম্বর সকাল ১০টায় বিবাদী গংয়েরা জমি দখল করে বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে গেলে উভয় পক্ষের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। পরে আশপাশের স্থানীয় লোকজন লোকজন আসলে বিবাদী গংয়েরা পরে আবার এসে দখল করার হুমকি ধামকি দিয়ে চলে যায়। পরবর্তীতে জমির মালিক অশোক ধর আদালতে মামলা দায়ের করিলে আদালত মামলা আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেন। মামলাটি বর্তমানে চলমান থাকা অবস্থায়ও বিবাদী গংয়েরা জমি দখল করে বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ চলমান রেখেছে বলে মামলার অভিযোগ সূত্রে জানা যায়।
এই বিষয়ে অভিযুক্তদের মোবাইলে বারবার ফোন করলেও তারা কল রিসিভ না করায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।