
বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন সিকদার বলেছেন, জনগণের সেবাই আমার ধর্ম, উন্নয়নই আমার অঙ্গীকার। দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছি। মানুষের সেবা করার লক্ষ্য থেকেই আমি আমুচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চা
তিনি শুক্রবার (২১ আগষ্ট) সন্ধ্যায় ২নং ওয়ার্ড উত্তর সর্দার পাড়া এলাকায় সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
জয়নাল আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে আমুচিয়া ইউনিয়নের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামগ্রিক উন্নয়নে কাজ করবেন এবং আমুচিয়াকে মডেল ইউনিয়নে রূপান্তরে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। জনগণের সেবক হওয়াটাই মুখ্য উদ্দেশ্য।
তিনি স্থানীয় সংসদ সদস্য এরশাদ উল্লাহর আস্থাভাজন হিসেবে বিগত দিনে এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছেন বলে সভায় উল্লেখ করেন।

উত্তর সর্দার পাড়া শ্রী শ্রী জ্বালা কুমারী মন্দিরের সভাপতি অজিত সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম মেম্বার।
বিশেষ অতিথি ছিলেন গোলাম মোস্তফা মেম্বার, সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম সাহেদ, মন্দিরের সাধারণ সম্পাদক বিশু সর্দার, রণজিত সর্দার, দোয়েল সর্দার, রাখাল সর্দার।
এতে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা ইস্কান্দার চৌধুরী মিয়া, আবু সাদাত মুহাম্মদ সায়েম, শফিউল আলম মাঝি, মফিজ চৌধুরী, নুরুজ্জামা, অমল দে, সৌমেন চক্রবর্তী, মো. সেলিম, সোলেমান সিকদার, মো. খোকন, মাসুম, মুহাম্মদ মোরশেদ, মুহাম্মদ রাজু, আকিব আহমেদ, রাকিব আহমেদসহ অন্যান্যরা।