
বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি :
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীর ৯নং আমুচিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিএনপি নেতা জয়নাল আবেদীন সিকদারের সমর্থনে ২নং ওয়ার্ডে সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ২নং ওয়ার্ড পুলিন কানুনগো বাড়ি উদয়ন সংঘে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।
উদয়ন সংঘের সভাপতি প্রীযুষ কান্তি ভট্টাচার্য মিলনের সভাপতিত্বে ছাত্রনেতা রাজু আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমুচিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম মেম্বার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার রনজিত মাষ্টার, সাধারণ সম্পাদক দোভাষ দে, যুগ্ম সম্পাদক রঞ্জন দে, মিনা দে মেম্বার, সোমেন চক্রবর্তী, অমল দে, কাজল দে, আশিষ দে, সুজন দে, নয়ন ভট্টাচার্য, বিশু সর্দার, বিএনপি নেতা নজির আলম, সফিউল আলম মাঝি, নুরুজ্জামা, আজিজ মিস্ত্রিসহ স্থানীয় নেতৃবৃন্দ।
চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন শিকদার স্থানীয় জনগণের দাবির প্রেক্ষিতে অন্নপূর্ণা সড়ক সংস্কারের বিষয়ে বলেন, এই সড়ক দিয়েই প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াত করে। কিন্তু রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হওয়ায় শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনগণের ভোটে নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে এই সড়কটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করবো। পাশাপাশি তিনি এলাকার অন্যান্য ভাঙা রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন, একজন চেয়ারম্যানের দায়িত্ব শুধু উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা নয়; বরং এলাকার প্রতিটি মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, সবার কথা শোনা, ন্যায়বিচার নিশ্চিত করার চেষ্টা করা এবং সরকারি সেবাগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। একজন সৎ, দায়িত্বশীল ও জনবান্ধব চেয়ারম্যানই একটি এলাকার সার্বিক উন্নয়নের পথ সুগম করতে পারেন।
তিনি প্রতিশ্রুতি দেন- নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সকল মানুষের সেবা করবেন, তরুণদের কর্মসংস্থান ও শিক্ষার সুযোগ বৃদ্ধিতে কাজ করবেন এবং এলাকার সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন।
চেয়ারম্যান প্রার্থী জয়নালের আন্তরিক ও বাস্তবমুখী বক্তব্য শুনে উপস্থিত এলাকাবাসী অত্যন্ত আনন্দিত ও আশাবাদী হয়েছেন। তারা বিশ্বাস করেন, একজন সৎ, কর্মঠ ও জনসেবায় নিবেদিত প্রাণ জনপ্রতিনিধি নির্বাচিত হলে এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলোর স্থায়ী সমাধান হবে।
এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মুহাম্মদ সেলিম, সোলাইমান সিকদার, শেখ মুহাম্মদ সোহেল, মাসুম, রুবেল, কালাম, ছাত্রনেতা আকিব আহম্মদ, জনি আহমদসহ অন্যান্য নেতাকর্মীরা।