
নিউজ ডেস্ক :
বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কুতুবুল আকতাব হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের আওলাদে পাক ও খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরীফের সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মো. হাবিব উল্লাহ খান মারুফ শাহ আল-আমানতী।
বুধবার (১৫ জুলাই) দ্বিতীয় ধাপে চট্টগ্রামের বাঁশখালী, চন্দনাইশসহ বিভিন্ন এলাকায় পানিবন্দি ২০০ পরিবারের মাঝে ভালোবাসার উপহার হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
আওলাদে পাক ও খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরীফের সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মো. হাবিব উল্লাহ খান মারুফ শাহ আল-আমানতী-এর তত্ত্বাবধানে এবং শহর কুতুব শাহ আমানত এন্টারপ্রাইজের মালিক, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর জাকির হোসেন-এর সহযোগিতায় হযরত শাহ সুফি আমানত খান (রহ.) ফাউন্ডেশনের সদস্যরা আশেক-ভক্তদের আন্তরিক অংশগ্রহণে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন।
প্রতিটি পরিবারের জন্য উপহারসামগ্রীর মধ্যে ছিল ৫ প্যাকেট বিরিয়ানি, ডাল, আলু, মুড়ি, চিড়া, বিস্কুট, ১ লিটার বিশুদ্ধ পানির বোতল এবং মোমবাতি।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মশিউর রহমান খাদেম জনি, আতাউল গনি রকি, ইফতেখার আবেদীন চৌধুরী, মো. সামসু, মো. তারেক, মো. মাসুমসহ অসংখ্য আশেক ও ভক্তবৃন্দ।
এ সময় শাহজাদা সৈয়দ মো. মারুফ শাহ আল-আমানতী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সেবায় অতীতের ধারাবাহিকতায় এবারও দরগাহ শরীফ ও হযরত শাহ সুফি আমানত খান (রহ.) ফাউন্ডেশন মানবিক সহায়তা নিয়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। দরগাহ শরীফ ও খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরীফের উদ্যোগে বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় ধারাবাহিকভাবে ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তাসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
এ সময় তিনি আরও বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের মুখে সামান্য হাসি ফোটাতে এগিয়ে আসা সকল মানবিক ও সামাজিক সংগঠনকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। সমাজের বিত্তবান ও মানবসেবী মানুষ একযোগে এগিয়ে এলে বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব করা সম্ভব হবে।