
বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:
"সচেতন ভোটার, শক্তিশালী ইউনিয়ন" এই স্লোগানকে ধারণ করে বোয়ালখালীতে আসন্ন ৯নং আমুচিয়া ইউনিয়ন পরিষদ নিবার্চনে চেয়ারম্যান প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মো. ইকবালের সমর্থনে ৮নং ওয়ার্ড সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বাদ এশা আমুচিয়ার ধোরলা খান বাহাদুর পাড়া জামে মসজিদ কমপ্লেক্স মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
খান বাহাদুর পাড়া জামে মসজিদ কমপ্লেক্সের সাবেক সভাপতি ডা. আব্দুর রহিমের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. রোকন উদ্দীনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. ইকবাল।
প্রধান অতিথি ছিলেন সমাজসেবক আবুল মনছুর চৌধুরী, প্রধান বক্তা ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইউছুপ মিয়া, বিশেষ অতিথি ছিলেন আমুচিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আবু সিদ্দিক, আমুচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুসলিম উদ্দীন চৌধুরী, ৩নং ওয়ার্ড সদস্য আবু জাফর তালুকদার, ৫নং ওয়ার্ড সদস্য পংকজ চন্দ, সমাজসেবক আলহাজ্ব মো. হারুন, বিএনপি নেতা রফিক আহমেদ, মহররম আলী মেম্বার।
চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল বলেন, আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমুচিয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। এই এলাকার উন্নয়নে আগেও ছিলাম, আগামীতেও থাকবো। গরিব ও অসহায় মানুষের দ্রুত সেবার লক্ষ্যে একটি এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবো।
আগামী বর্ষাকালে অতিবৃষ্টিতে যেন কোন পরিবার পানিবন্দি হয়ে কষ্ট না পায়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন।

সভায় বক্তারা ইউপি নিবার্চনে ইঞ্জিনিয়ার ইকবালকে ভোট দিয়ে জয়যুক্ত করে আধুনিক ও পরিচ্ছন্ন ইউনিয়ন গঠনে সকলের সহযোগিতা কামনা করেন। উপস্থিত সকলে হাত তুলে তাঁকে সমর্থন জানান।
এসময় উপস্থিত ছিলেন আব্দুল মালেক, মাওঃ ইমরান হোসেন, মো. ফারুক, স্যার আশুতোষ সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা মো. শওকত, যুবদল নেতা ফয়সাল রুবেল, সাবেক উপজেলা ছাত্রদল নেতা প্রবাসী আবু তৈয়র, ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মো. নজরুল ইসলাম, আজিজুল হক, মো. মোস্তাক, বন্দর কর্মকর্তা মোশাররফ, প্রবাসী নুরুল হক, আলম শাহ্, নাজিম উদ্দীন, আবু তালেব, ওমর ফারুক সুমন, নুরুল আবছার, মো. জনি, মো. আনোয়ার, ছাত্রনেতা আবু ছালেহ্ আকিব, মোহাম্মদ জিসান, মো. সাহেদ, মহিন ও আরাফাতসহ এলাকার বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিরা।