
নিউজ ডেস্ক :
চট্টগ্রামের ফিরিঙ্গী বাজার এলাকায় এক ব্যক্তির বিরুদ্ধে ভূমি দখল, চাঁদাবাজি, অবৈধ বালু ও তেল ব্যবসা পরিচালনা এবং বিভিন্ন ঘাট থেকে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ উঠেছে বলে স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেছেন।
অভিযোগে আরও বলা হয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটানো, বিরোধী রাজনৈতিক দলের সমর্থকদের হয়রানি এবং অতীতে বিভিন্ন সহিংস ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগও রয়েছে। অভিযোগকারীরা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অভিযোগের এসব বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।
তবে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য এই প্রতিবেদনের জন্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বসহ বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অভিযোগগুলো তদন্ত করে সত্যতা যাচাই এবং প্রমাণ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
বিস্তারিত আসছে...