
নিউজ ডেস্ক :
সিএন্ডএফ এজেন্টদের ট্রেড লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সহজ, দ্রুত ও সেবামুখী করতে আগ্রাবাদের সিএন্ডএফ টাওয়ারে অস্থায়ী বুথ স্থাপন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
বৃহস্পতিবার (২ জুলাই) উদ্বোধনের প্রথম দিনেই ৭৯টি সিএন্ডএফ প্রতিষ্ঠান এ সেবা নিয়ে তাদের ট্রেড লাইসেন্স নবায়ন সম্পন্ন করেছে।
সকালে অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম আনুষ্ঠানিকভাবে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের তৃতীয় সহ-সভাপতি আবু সালেহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উবায়দুল হক আলমগীর, দ্বিতীয় যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন (বাবলু), কাস্টমসবিষয়ক প্রথম সহ-সম্পাদক মনসুর উল আমিন রিয়াজ, কাস্টমসবিষয়ক দ্বিতীয় সহ-সম্পাদক মো. মোরশেদুল আলম, প্রযুক্তি, প্রশিক্ষণ ও আইন সম্পাদক এস এম ফরিদুল আলম, প্রচার ও দপ্তর সম্পাদক আহমাদ শহীদ উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক মো. শফিউল আজম খান, নির্বাহী সদস্য মো. মনিরুল ইসলাম, মো. শাহনেওয়াজ রুমী ও মো. আলমগীর হোসেন। এছাড়া সিএন্ডএফ কর্মচারী ইউনিয়নের সভাপতি খায়রুল বাশার মিল্টন, সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন এবং সেবা নিতে আসা সদস্যরাও উপস্থিত ছিলেন।
ট্রেড লাইসেন্স নবায়ন কার্যক্রম পরিচালনা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কর কর্মকর্তা মুহাম্মদ ইয়াছিন, উপকর কর্মকর্তা মো. দিদারুল আলম খান, মোরশেদুল আলম, মো. সেলিম এবং পরিদর্শক ইফতেখার উদ্দিন চৌধুরী।
উদ্বোধনী বক্তব্যে সভাপতি এস এম সাইফুল আলম বলেন, সিএন্ডএফ এজেন্টরা আমদানি-রপ্তানি কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত থেকে সরকারের রাজস্ব আহরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বন্দর, কাস্টমস, অফ-ডক ও শিপিং এজেন্টদের বিভিন্ন দাপ্তরিক কাজে ব্যস্ত থাকার কারণে সদস্যদের সময় বাঁচাতে এবং সেবা সহজ করতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি এ জন্য মেয়র ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা জানান।
অ্যাসোসিয়েশনের তথ্যমতে, উদ্বোধনের প্রথম দিনেই ৭৯টি সিএন্ডএফ প্রতিষ্ঠান অস্থায়ী বুথ থেকে ট্রেড লাইসেন্স নবায়নের সেবা গ্রহণ করে।