

নিউজ ডেস্ক :
সমাজের অসহায় ও দুস্থ নারীদের স্বাবলম্বীকরণ প্রকল্পের অংশ হিসেবে সাফিয়া খানম ফাউন্ডেশন এর উদ্যোগে শুক্রবার (২৬ জুন) বিকেলে অসহায় ও দুস্থ: নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন সাফিয়া খানম ফাউন্ডেশনের চেয়ারম্যান, সমাজসেবক ও কলামিস্ট এম. এ. মাসুদ । সেলাই মেশিন বিতরণকালে উপস্থিত ছিলেন হারুন মেম্বার, আবু জাহেদ, আলমগীর কবির, মহিউদ্দিন চৌধুরী জকু সহ অন্যান্যরা।
এই সময় সাফিয়া খানম ফাউন্ডেশনের চেয়ারম্যান এম.এ. মাসুদ বলেন, "সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বীকরণে সাফিয়া খান ফাউন্ডেশন বদ্ধপরিকর। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আজ সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও ফাউন্ডেশনের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে" ।