বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ইং , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ভোর ৫:১৭

শিরোনাম

২৫ মার্চ শহীদদের স্মরণে বোধনের আবৃত্তি ও সংগীত পরিবেশন


প্রকাশের সময় :২৬ মার্চ, ২০২৬ ১২:০০ : পূর্বাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি :

মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ২৫ মার্চ বোধন আবৃত্তি পরিষদ-চট্টগ্রাম প্রতি বছরের মতো এবারো প্রদীপ প্রজ্বালন, একক আবৃত্তি, কথামালা ও সংগীতের আয়োজন করে।

বুধবার ( ২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরের চেরাগী চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কবিতা আবৃত্তি ও কবিতা পাঠে অংশ নেয় বোধন সদস্য আবৃত্তিশিল্পী শিমুল নন্দী, রীমা দাশ, অনিমেষ পালিত, সন্দীপন সেন একা, যশস্বী বনিক, অর্চি দত্ত তিলোত্তমা, রূমকী চৌধুরী, মহিউদ্দিন কাজল, মো. তাহসিন, সুজাতা বড়ুয়া, অর্ণিবাণ বণিক, শুদ্ধতা সেন, সুদীপা সাহা। দ্বৈত আবৃত্তি পরিবেশনা করেন সুতপা মজুমদার ও ইতু সাহা এবং সংগীত পরিবেশন করেন দেবলীনা চৌধুরী।

এছাড়াও আমন্ত্রিত আবৃত্তিশিল্পী হিসেবে আবৃত্তি করেন সম্মিলিত আবৃত্তি জোটের সহসভাপতি বনকুসুম বড়ুয়া এবং উচ্চারক আবৃত্তি কুঞ্জের শামীমা ইয়াসমিন মুন্নী।

বোধনের সভাপতি এড. নারায়ণ প্রসাদ বিশ্বাস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতিজন সজল চৌধুরী।
সভায় তিনি বলেন, ২৫ মার্চের কালরাত্রিতে তৎকালীন পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চলাইট নামক ইতিহাসের বর্বরোচিত হামলার সেই নৃশংস ঘটনাটি ঘটে এই পূর্ব বাংলায় তথা নিরীহ বাঙালির উপর। আমাদের মহাকাব্যিক মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে, সর্বোপরি প্রজন্মকে নারকীয় ও বর্বরোচিত এই হত্যাযজ্ঞ সম্পর্কে অবহিত করা এই স্বাধীন দেশে আমাদেরই দায়িত্ব ও কর্তব্য। তিনি এ অনুষ্ঠান আয়োজনের জন্য বোধন আবৃত্তি পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বোধন সদস্য আবৃত্তিশিল্পী জিকো সরকার।

এতে আরও উপস্থিত ছিলেন বোধনের সহসভাপতি প্রণব চৌধুরী, সাধারণ সম্পাদক মাইনুল আজম চৌধুরী, সহসাধারণ সম্পাদক কাজী মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক তৈয়বা জহির আরশি, ঊর্মী চৌধুরী, সিমলা চৌধুরী, টম্পী ভৌমিক, অভিষেক রুদ্র, স্মরণ ধর, শ্লোক, মাহাদী, গৌরিকা রায়, অর্পিতা পাল, তনুশ্রী আচার্য প্রমূখ।

অনুষ্টানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বোধনের অনুষ্ঠান সম্পাদক মোহিনী সংগীতা সিংহ।

উল্লেখ্য, ২৬ মার্চ সকাল আটটায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে বোধন। এতে সকল সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক সন্দীপন সেন একা। খবর প্রেস বিজ্ঞপ্তির।

ট্যাগ :