বাংলাদেশ, সোমবার, ২৩ মার্চ ২০২৬ ইং , ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ রাত ৩:৫০

শিরোনাম

বোয়ালখালীর উত্তর সারোয়াতলী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে রাত্রিকালীন প্রীতি ফুটবল টুর্ণামেন্ট ও মিলনমেলা


প্রকাশের সময় :২২ মার্চ, ২০২৬ ২:০৬ : অপরাহ্ণ

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীর উত্তর সারোয়াতলীতে রাত্রিকালীন প্রীতি ফুটবল টুর্ণামেন্ট ও এলাকাবাসীর মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ মার্চ) রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তর সারোয়াতলী স্পোটিং ক্লাব এই ফুটবল টুর্ণামেন্ট ও মিলনমেলার আয়োজন করে।

টুর্ণামেন্টে ৪টি দল অংশ নেয়। ফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দুর্বার একাদশকে পরাজিত করে সেভেন স্টার চ্যাম্পিয়ন হয়।

উত্তর সারোয়াতলী স্পোর্টিং ক্লাবের উদ্যোক্তা প্রকৌশলী মো. আলাউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি এম জসিম উদ্দিন মেম্বার।

টুর্ণামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বাবু শৈবাল দাশ।

প্রধান অতিথি এম জসিম উদ্দিন বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই, ভবিষ্যতেও যেন এই ধারাবাহিকতা বজায় থাকে সে বিষয়ে তিনি পরামর্শ দেন এবং সবসময় সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।

সাংবাদিক বাবর মুনাফ এবং মো. জামাল উদ্দিনের যৌথ ধারাভাষ্যকারে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ণ চন্দ্র সেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তীলেশ পারিয়াল, খিতাপচর রসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনয়ন সেন গুপ্ত, বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সিঞ্চন ভৌমিক, সারোয়াতলী ইউনিয়ন মৎস্যজীবি দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরিফ, যুবদল নেতা মোহাম্মদ কাসেম, কৃষকদল নেতা মো. ওয়াহিদুল ইসলাম, প্রবাসী ব্যবসায়ী মো. ইকবাল, সমাজসেবক অনির্বাণ দাশ বাবু, মো. সেলিম বাবু, ব্যবসায়ী মো. সাখাওয়াত হোসেন সোহেল, মো. সুমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

টুর্ণামেন্টে রেফারি ছিলেন মো. কামাল উদ্দীন। সহযোগিতায় ছিলেন মো. মামুন ও সাজ্জাদ হোসেন রুবেল। সার্বিক সহযোগিতা করেন প্রবাসী মো. নাছের উদ্দিন, মিজান ইরফান।

টুর্ণামেন্টের শুরুতেই সমাজসেবক মো. মঞ্জুর খানের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করে শোক প্রকাশ করা হয়।

বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি ও মেডেল এবং পরাজিত দলকে ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিরা।

ঈদের আমেজে স্থানীয় ক্রীড়ামোদী তরুণ- যুবকদের পাশাপাশি টুর্ণামেন্টে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে। এছাড়াও ফুটবল খেলাকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

ট্যাগ :