বাংলাদেশ, রোববার, ১৫ মার্চ ২০২৬ ইং , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ রাত ৪:৩৯

শিরোনাম

এডিসের বংশ বিস্তার রোধের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব : বিভাগীয় স্বাস্থ্য পরিচালক


প্রকাশের সময় :১৫ মার্চ, ২০২৬ ২:০০ : পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি বলেছেন, ডেঙ্গু নিয়ে আতংকিত হওয়ার কিছুই নেই। এডিস মশার বংশ বিস্তার রোধ করার মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করা সম্ভব। এজন্য আমাদের সকলের নিজ নিজ কর্মস্থল, বাড়ী-ঘর ও আঙ্গিনা নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জনসচেতনতার বিকল্প নেই। শনিবার (১৪ মার্চ) শনিবার সকালে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ ও র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, নর্দমায়, নোংরা ও ময়লা পানিতে এডিশ মশা ডিম পারেনা। হাসপাতাল, ঘর ও আশপাশের যে কোন পাত্রে বা জায়গায় জমে থাকা পানি নিয়মিত পরিস্কার করলে এডিস মশার লার্ভা মরে যায়। জেনারেল হাসপাতালসহ অন্যান্য হাসপাতালের চর্তুপাশের ঝোপ-ঝাড়, নালা-নর্দমা সবসময় পরিস্কার রাখতে হবে, যাতে এডিস মশা বংশবিস্তার করতে না পারে। তিনি বলেন, এয়ার কন্ডিশনার, ফুলের টব, প্লাস্টিকের পাত্র, ড্রাম, পরিত্যক্ত টায়ার, মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা, নারিকেলের মালা, কন্টেইনার, মটকা, ব্যাটারী শেল ও পরিস্কার পানিতে এডিস মশা ডিম পারে। জীবন বাঁচানোর জন্য যেকোন উপায়ে এডিস মশা ধ্বংস করতে হবে। নিয়মিত পরিচ্ছন্নতা মশার প্রজননস্থল ধ্বংস করা এবং মশারি ব্যবহারের মাধ্যমে ডেঙ্গু সংক্রমণ ৯০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই।

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সহযোগী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. মোঃ একরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন

ট্যাগ :