বাংলাদেশ, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ইং , ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ রাত ২:০০

শিরোনাম

কোতোয়ালি থানা ছাত্রদলের উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


প্রকাশের সময় :১৫ মার্চ, ২০২৬ ৯:৩৯ : অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চট্টগ্রামের কোতোয়ালি থানা ছাত্রদলের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সার্বিক সহযোগিতায় এবং কোতোয়ালি থানা ছাত্রদলের আহ্বায়ক ইয়াকুব আলী জুয়েলের সভাপতিত্বে এই কর্মসূচি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ সবুর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ২০ নং দেওয়ানবাজার ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার নুরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ।

ইফতার পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও ত্যাগ স্মরণ করেন। তারা বলেন, দেশনেত্রীর আত্মার মাগফিরাত ও দেশের মানুষের কল্যাণের লক্ষ্যেই এই মানবিক প্রয়াস। আলোচনা শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দেওয়ানবাজার ওয়ার্ড বিএনপি নেতা বাহাদুর, এরশাদ আলী, মাসুদ ও মোহাম্মদ লেদু। ছাত্রদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ নকিব, মাহমুদ হোসেন, তানভীর ফরহাদ এবং আরমান আফতাব।

৩৪ নং পাথরঘাটা ওয়ার্ড ছাত্রদল থেকে অংশ নেন মোহাম্মদ তানজিম, ইমতিয়াজ, ফরমান, রিজভী ও জুনায়েদ। এছাড়াও ফিরিঙ্গি বাজার ওয়ার্ড ছাত্রনেতা আরফাত, বশির, রাব্বি, কাওসার, ফারদিন উদ্দিন এবং মোহাম্মদ জুনায়েদসহ কোতোয়ালি থানা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

ট্যাগ :