বাংলাদেশ, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ইং , ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রাত ১:৫২

শিরোনাম

নগরীতে পুলিশের অভিযানে সাজা ও ডাকাতি প্রস্তুতিকালে গ্রেফতার ৬


প্রকাশের সময় :৮ মার্চ, ২০২৬ ৮:৩৭ : অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

নগরীতে পুলিশের বিশেষ অভিযানে পাঁচটি সাজা গ্রেফতারি পরোয়ানার আসামি ইকরামুল হক ও বশির আহমেদ নামের দুইজন এবং ডাকাতির প্রস্তুতিকালে মো: মোজ্জামেল ( ২৬), মো: ইয়াসিন রানা (২০), নয়ন হোসেন (২০) ও ফারুক হোসেন জিসান (১৯) নামের চারজন সহ মোট ছয়জনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। শনিবার (৭ মার্চ) দিবাগত রাতে কোতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তল্লাশি করে তাদের কাছে থাকা চারটি টিপ ছোরা উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার অতিরিক্ত ডিআইজি হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া’র সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই খালিদ হাসান তন্ময়, এএসআই সোহেল আহমেদ, এএসআই সাইফুল আবেদীন ও সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সি আর মামলার সাজা পরোয়ানাভূক্ত পলাতক আসামী ইকরামুল হক ও বশির আহমেদকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

অন্যদিকে, একই দিনে সিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার ও অতিরিক্ত ডিআইজি হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া’র সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই শরীফ উদ্দিন ও সঙ্গীয় অফিসার-ফোসর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করাকালে কোতোয়ালী থানাধীন পুরাতন রেল ষ্টেশন, গ্রামীন মাঠ এর উত্তর পশ্চিম কর্ণারে নির্জন স্থান হতে ডাকাতির প্রস্তুতিকালে মো: মোজ্জামেল ( ২৬), মো: ইয়াসিন রানা (২০), নয়ন হোসেন (২০) ও ফারুক হোসেন জিসান (১৯) নামের চারজন সহ মোট ছয়জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার পরর্বতীতে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় বলে জানান পুলিশ।

ট্যাগ :