বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ইং , ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ভোর ৫:৫৬

শিরোনাম

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে উদিতি দাশ মুমু


প্রকাশের সময় :২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৫৯ : পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫’এ ট্যালেন্টপুলে মেধাবৃত্তি পেয়েছে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী উদিতি দাশ মুমু।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার মেধাবৃত্তি পেয়েছে ১ হাজার ২২৭ জন শিক্ষার্থী এবং সাধারণ বৃত্তি পেয়েছে ২ হাজার ৬৩০ জন শিক্ষার্থী। বুধবার (২৫ ফেব্রুয়ারি ) দুপুরে একযোগে দেশের ৯টি শিক্ষা বোর্ডের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফল প্রকাশ করা হয়।

উদিতি দাশ মুমু তার এই সাফল্যের জন্য সর্ব প্রথম মহান সৃষ্টিকর্তার নিকট অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার এই সাফল্যের পেছনে তার স্কুল শিক্ষকসহ কোচিং এবং প্রাইভেট শিক্ষকদের পরিশ্রম-উৎসাহ ও পরামর্শের কথা স্বীকার করে শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে উদিতি দাশ বলেন, ‘আমার প্রিয় শিক্ষকদের পরিশ্রম-পরামর্শ ও উৎসাহ ছাড়া এ সাফল্য সম্ভব হতো না।’ এছাড়া আমার মা-বাবার প্রতিও আমি কৃতজ্ঞ।

উল্লেখ্য, উদিতি দাশ মুমুর মা বিদিতা চৌধুরী একজন গৃহিনী এবং পিতা শুকলাল দাশ-চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার।

উদিতি দাশ মুমুর বাবা বলেন, উদিতি অষ্টম শ্রেণিতে নিয়মিত স্কুল ও কোচিং করেছে; বাসায় টিচারের কাছে পড়েছে। ওর এই অর্জনের পেছনে ওর মায়ের প্রচুর গাইড ছিল। ওর মায়ের দেওয়া অনুপ্রেরণা ও পরীক্ষার আগে বেশ কয়েক মাস রাত-দিন সমান ভাবে রুটিন মাফিক পড়ার কারনেই এ সাফল্যের দেখা পেয়েছে মুমু।

উদিতি দাশ মুমু ভবিষ্যতে তার এই সাফল্যের ধারা অব্যাহত রাখার জন্য সকলের কাছে আর্শীবাদ কামনা করেছেন।

ট্যাগ :