বাংলাদেশ, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ইং , ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ভোর ৫:২৮

শিরোনাম

বোয়ালখালীর সারোয়াতলীতে নব নির্বাচিত এমপি এরশাদ উল্লাহ’র শুভেচ্ছা বিনিময়


প্রকাশের সময় :২২ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:২৩ : অপরাহ্ণ

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রাম-৮ সংসদীয় আসনে (বোয়ালখালী- চান্দগাঁও- পাঁচলাইশ ও বায়েজিদ আংশিক) বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বোয়ালখালীতে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ১নং ওয়ার্ড পূর্ব সারোয়াতলী আছদ আলী ঈদগাহ ময়দানে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় পশ্চিম সারোয়াতলী ২ নম্বর ওয়ার্ড ত্রয়োদশ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুসা আমীরি মেম্বার ও সদস্য সচিব এস এম সাহেদের নেতৃত্বে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নবনির্বাচিত এমপি এরশাদ উল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য শওকত আলম, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, সারোয়াতলী ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবুল হাশেম, সদস্য সচিব ইউনুস চৌধুরী, যুগ্ম আহ্বায়ক এম এ মঞ্জুর, এম জসিম উদ্দিন মেম্বার, সদস্য শহীদুল্লাহ চৌধুরী মানিক, মো. নাছির উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বিনিময়কালে এমপি এরশাদ উল্লাহ বোয়ালখালীর দীর্ঘদিনের প্রত্যাশিত কালুরঘাট সেতুর কাজ দ্রুত শুরু করার আশ্বাস দেন। সবার সহযোগিতায় এলাকার উন্নয়নমূলক কাজ করার প্রত্যয় ব্যক্ত করে জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেন তিনি।

ট্যাগ :