
নিজস্ব প্রতিবেদক :
পবিত্র মাহে রমজান উপলক্ষে বন্দরনগরীর একমাত্র পাঁচতারকা অভিজাত হোটেল র্যাডিসন ব্লু চট্টগ্রাম এর “দ্য এক্সচেঞ্জ রেস্টুরেন্ট” নগরবাসীকে ভিন্ন স্বাদের আমেজ দিতে নিত্য নতুন আইটেমে আকর্ষণীয় খাবার নিয়ে ভোজনরসিকদের জন্য নিয়ে এসেছে মাসব্যাপী রাজকীয় ইফতার ও ডিনারের বিশেষ আয়োজন। এ উপলক্ষে বৃহস্পতিবার ( ১৯ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলন ও উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন ও উদ্বোধন অনুষ্ঠানে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ’র পাবলিক রিলেশন অফিসার ওয়াশিক জাওয়াদ বলেন, রমজান উপলক্ষে বন্দরনগরীর একমাত্র এই পাঁচ তারকা হোটেলে ভোজনরসিকদের জন্য নিয়ে এসেছে মাসব্যাপী রাজকীয় ইফতার ও ডিনারের বিশেষ আয়োজন। দেশীয় জনপ্রিয় সব খাবার এবং উপমহাদেশ, মধ্যপ্রাচ্য ও পার্সিয়ান ঐতিহ্যের সংমিশ্রণে তৈরি সুস্বাদু খাবার এবং আকর্ষণীয় অফার নিয়ে সাজিয়েছেন এবারের রমজানের রাজকীয় ইফতার আয়োজন। হোটেলের ৩য় তলায় অবস্থিত ‘দ্য এক্সচেঞ্জ’ রেস্টুরেন্টে অতিথিরা উপভোগ করতে পারবেন রকমারি ইফতার ও বুফে ডিনার যেখানে থাকছে বিভিন্ন দেশের জনপ্রিয় সব পদের সমাহার।
তিনি আরও বলেন, অতিথিদের আনন্দকে চিত্রণ করতে নির্দিষ্ট ব্যাংকের কার্ড হোল্ডারদের জন্য থাকছে ‘মে ওয়ান ইট ফোর’ পর্যন্ত বিশেষ অফার। অর্থাৎ গ্রাহকরা একটি কিনলে ৩টি বা ৪ টি ইফতার সুবিধা উপভোগ করতে পারবেন, ব্র্যাক ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক পিএলসি, এন আর বি ব্যাংক পিএলসি, ইউনাইটেড কমারসিয়াল ব্যাংক পিএলসি, ট্রাস্ট ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, মেঘনা ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া পিএলসি, এন সি সি ব্যাংক লিমিটেড ইত্যাদি ব্যাংক এর বাছাই করা কার্ডে।
এ ছাড়া বুফে তে অংশগ্রহনকারী দের জন্য রয়েছে বিশেষ র্যাফল ড্র সহ আকর্ষণীয় পুরস্কার। যারা পছন্দের ইফতার বাসায় নিয়ে যেতে চান, তাদের জন্য হোটেলের লবিতে প্রতিদিন দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বসার জমজমাট ” ইফতার বাজার”। এখানে পাওয়া যাবে হরেক ধরনের বাহারী ইফতার যেমন, চিকেন আফগালি কাবাব, নবাবি চিকেন টেংরি কাবাব, মাটন তেহারি, লাহোরি ফ্রাইড ফাঁশ কাটলেট, তুর্কি ল্যাম্ব আদানা কাবাব এবং শাহী মাটন হালিম সহ রকমারি মিষ্টি খাবার। আরও থাকছে, পারিবারিক, করপোরেট ও সামাজিক গ্রাহকদের সুবিধার্থে র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ এবার ৪টি ভিন্ন ক্যাটাগরির প্রিমিয়াম ‘ইফতার
টেকাওয়ে বক্স’ চালু। অ্যারাবিক নামানুসারে বক্সগুলোর নাম রাখা হয়েছে ওয়াহিদ (Wahid), ইতনান (Itnaan), তালাতা (Talata) এবং আরবা (Arba’a)। ২ থেকে ৮ জন পর্যন্ত আপ্যায়নের অনুপাতে এই বক্সগুলো সাজানো হয়েছে। বড় পরিসরে করপোরেট ইফতার পার্টি এবং পারিবারিক ও সামাজিক গেট-টুগেদারের জন্য হোটেলে রয়েছে দুটি সুবিশাল পিলারলেস গ্র্যান্ড হলরুম (মেজবান ও মোহনা) ২ টি মাঝারী ধরনের হল, এবং ৮টি মিটিং রুম। রয়েছে মহিলা ও পুরুষদের পৃথক নামাজের স্থান ও আধুনিক সুযোগ সুবিধা, নিরাপদ পরিবেশে, পর্যাপ্ত গাড়ি রাখার সুবিধা।
























