বাংলাদেশ, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬ ইং , ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৮:৩৮

শিরোনাম

চট্টগ্রামে পুলিশের অভিযানে অস্ত্র সহ আটক ১


প্রকাশের সময় :৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:৩৫ : অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র সহ মো. ফরহাদ (২৭) নামের একজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ( সিএমপি) নিয়ন্ত্রণাধীন খুলশী থানা পুলিশ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঝাউতলা বাজার এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে দেশীয় তৈরী ১টি একনলা বন্দুক ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ফরহাদ কুমিল্লা জেলার,চান্দিনা থানার, অম্বরপুর এলাকার মৃত শফিকুল ইসলাম সবুরের ছেলে। সে বর্তমানে
নগরীর সেগুন বাগান এলাকার বাগান বাড়ী মাঠ সংলগ্ন ভাড়া বাসায় থাকেন।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই মোহাম্মদ লোকমান হোসেন, কনস্টেবল সাইফুল ইসলাম, ড্রাইভার কনস্টেবল মোঃ ইসমাইল হোসেন অত্র থানা এলাকায় স্পেশাল নাইট ডিউটি করাকালীন শনিবার ৭ ফেব্রুয়ারি দিবাগত রাত গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানাধীন ঝাউতলা বাজার সংলগ্ন রেল স্টেশন এর টিকেট কাউন্টারের দক্ষিণ পাশে জিন্নাতের ওয়ার্কসপ দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিলে আসাম মো. ফরহাদ (২৭) কে গ্রেফতার করা হয়।

এসময় গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে একটি কালো রংয়ের স্টীলের বাটযুক্ত দেশী তৈরী এক নালা বন্দুক ও একটি লাল রংয়ের কার্তুজ উদ্ধার করা হয়। এই সংক্রান্তে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে খুলশী থানায় একটি মামলা রুজু করা হয়।

উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনা করিয়া গ্রেফতারকৃত আসামী মোঃ ফরহাদের বিরুদ্ধে সিএমপি’র খুলশী থানায় সন্ত্রাস বিরোধী আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সহ খুলশী থানায় বেশকিছু মামলা রয়েছে বলে জানা যায়।

ট্যাগ :