
নিজস্ব প্রতিবেদক :
চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি’র) বাকলিয়া থানার অভিযানে অভিনব কৌশলে জুতার সোলের ভেতর ইয়াবা পাচারকালে ৮’শ পিস ইয়াবাসহ শাহ জালাল মিয়া (৫২) ও খোরশেদা বেগম (৪৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার বাকলিয়া থানা পুলিশ। শুক্রবার ( ৬ ফেব্রুয়ারি) বাকলিয়া থানাধীন শহীদ বশিরুজ্জামান গোলচত্বরস্থ এলাকা থেকে তাদের গ্রেফতার হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ৬ ফেব্রুয়ারি বাকলিয়া থানাধীন শহীদ বশরুজ্জামান গোলচত্বরস্থ পুলিশ বক্সের সামনে, রাস্তার ওপর অভিনব কৌশলে জুতার সোলের ভেতরে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা মাধ্যমে তল্লাশি করে ৮’শ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী খোরশেদা বেগম (৪৫) ও শাহ জালাল মিয়া (৫২) নামের দুইজনকে গ্রেফতার করে বাকলিয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত খোরশেদা বেগম নরসিংদী পৌরসভার, পশ্চিম কান্দাপাড়া বানিয়ারচল, ৩নং ওয়ার্ডে রহম আলী বাড়ির মৃত শাহার আলীর মেয়ে ও শাহ জালাল মিয়া একই এলার
পিতা-মৃত মন্টু মিয়ার ছেলে। গ্রেফতারকৃত আসামিদের বাকলিয়া থানায় মামলা রুজুর মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা যায়।























