
নিউজ ডেস্ক:
এবি ব্যাংক পিএলসি. এবং রামাদা বাই উইন্ডহাম কক্সবাজার- এর মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির আওতায় এবি ব্যাংকের কার্ডহোল্ডারগণ রামাদা বাই উইন্ডহামে পর্যটন মৌসুমে রুম রেন্টের উপর ৫০%, অন্যান্য সময় ৬০%, ব্যাংকুয়েট হল ভাড়ায় ৫০%, এবং এ-লা-কার্ট মেনুতে ১০% এবং স্পা-তে ২৫% ছাড় উপভোগ করতে পারবেন।
এবি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব ইফতেখার এনাম আওয়ালের উপস্থিতিতে এবি ব্যাংকের পক্ষে জনাব মো. হাবিবুল মামুন, হেড অব কার্ডস এবং রামাদা বাই উইন্ডহামের পক্ষে জনাব খালেদ বিন আহমদ, চিফ অপারেটিং অফিসার উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং জনাব তৌফিক হাসান এবং রামাদা বাই উইন্ডহামের ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং জনাব ইয়াসির মোস্তফা।






















