বাংলাদেশ, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬ ইং , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৬:৫৯

শিরোনাম

ধানের শীষের সমর্থনে সারোয়াতলীতে ব্যাপক গণসংযোগ-লিফলেট বিতরণ


প্রকাশের সময় :৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:০৩ : অপরাহ্ণ

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রাম-৮ সংসদীয় নির্বাচনী আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহকে বিজয়ী করতে বোয়ালখালীর সারোয়াতলীতে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচী পালন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ১নং ওয়ার্ড সারোয়াতলী এলাকায় এই নির্বাচনী প্রচারণার নেতৃত্ব দেন সারোয়াতলী নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক এবং ইউনিয়ন বিএনপির সাবেক উপদেষ্টা এস এম আলতাফ হোসেন।

গণসংযোগকালে নেতৃবৃন্দ সারোয়াতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আংশিক এলাকা বিশেষ করে তালুকদার বাড়ি, বুদরুচ মাস্টার বাড়ি, শেরে মাস্টার বাড়ি, শেখ চৌধুরী পাড়া, ফারুকী পাড়া, নাথ বাড়ি, কানুর দিঘীর পাড়, শুক্কুর মেম্বার বাড়ি, আবু মেম্বার বাড়ি, গৌরাঙ্গ বাড়িসহ বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখার জন্য ভোটারদের প্রতি আহবান জানান নেতাকর্মীরা। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রচারণায় অন্যান্যদের মধ্যে অংশ নেন সারোয়াতলী ইউনিয়ন ত্রয়োদশ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবুল হাশেম, যুগ্ম আহ্বায়ক এমএ মঞ্জুর, ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. নাছির উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এসএম সাহেদ, ১নং ওয়ার্ড সেন্টার কমিটির সভাপতি নাভিদ হাসান সোহেল, সারোয়াতলী ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. ওয়াহেদ, ১নং ওয়ার্ড সেন্টার কমিটি সদস্য সচিব মো. খোরশেদ, মো. মনসুর, মো. আবু আবু সালেক, মো. মিনহাজ, মো. হামিদ, এসএম আবুল মনসুর, মো. এসকান্দর, আবদুর রশিদ, শামসুল আলমসহ অন্যান্যরা।

এসএম আলতাফ হোসেন বলেন, মরহুমা বেগম খালেদা জিয়ার যে প্রতিজ্ঞা- দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, আজ তা বাস্তবায়নের পথে। এরশাদ উল্লাহকে বিজয়ী করতে বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করতে আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানাই।

ট্যাগ :