বাংলাদেশ, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬ ইং , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ভোর ৫:০৪

শিরোনাম

আহলা করলডেঙ্গা ও আমুচিয়ায় এরশাদ উল্লাহ’র ব্যাপক গণসংযোগ


প্রকাশের সময় :৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:১২ : অপরাহ্ণ

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহ বলেছেন,”আমি নির্বাচিত হলে বোয়ালখালীতে বৃহৎ ও মাঝারি আকারের শিল্পায়ন গড়ে তোলা হবে। তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে ধানের শীষের যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেই জোয়ার কেউ ঠেকাতে পারবেনা ইনশাল্লাহ। এছাড়া প্রতিটি ঘরে ঘরে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড ও কৃষি কার্ড দেয়া হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নের কালাইয়ারহাটে পথসভায় এরশাদ উল্লাহ এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এবং আমুচিয়া ইউনিয়ন ত্রয়োদশ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বোয়ালখালী উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান, দক্ষিণ জেলা যুবদলের সম্পাদক মোহাম্মদ আজগর, জেলা কৃষক দলের আহবায়ক মহসিন চৌধুরী রানা, কেন্দ্রীয় কৃষক দল নেতা মো. সাইফু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও আমুচিয়া ইউনিয়ন বিএনপি নেতা মো. সিরাজুল ইসলাম, মুসলিম উদ্দিন চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু সিদ্দিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন শিকদার, মো. ইউছুপ, রেজাউল করিম, মহরম আলী, পংকজ চন্দ, রোকন উদ্দিন, করলডেঙ্গা ইউনিয়ন বিএনপি নেতা আবুল বশর চৌধুরী, মহিদুল জিকু, কামাল হাসান রকিসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

দিনব্যাপী গণসংযোগকালে এরশাদ উল্লাহ আমুচিয়ার ধোরলা মুক্তি সংঘ, কাশীমোহন নবারুণ সংঘ, আহলা করলডেঙ্গা, দাশের দীঘির পাড়, আহলা শেখ চৌধুরী পাড়া, সাধার পাড়া, ঋষি মঠ মন্দির, কালাইয়াহাট বাজার, মল্লিক বাড়ি মন্দির, মতিলাল সংঘ, মৌলভীবাজার, দক্ষিণ করলডেঙ্গা তৈয়্যবিয়া সুন্নি মাদ্রাসা, মধ্যম করলডেঙ্গা, লুদী শিকদার পাড়া মাজার গেইট, উত্তর করলডেঙ্গায় পৃথক পথসভা ও গণসংযোগ করেন।

ট্যাগ :