বাংলাদেশ, বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬ ইং , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৭:৩১

শিরোনাম

এরশাদ উল্লাহ’র গণসংযোগে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে আমুচিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ


প্রকাশের সময় :২৮ জানুয়ারি, ২০২৬ ১:১৬ : পূর্বাহ্ণ

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:


চট্টগ্রাম- ৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহ’র গণসংযোগে বোয়ালখালীতে সন্ত্রাসীদের ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আমুচিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সমর্থকরা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ৪ টায় উপজেলার আমুচিয়া ইউনিয়নের কালাইয়ারহাট জিয়া স্মৃতি পরিষদ থেকে মিছিলটি শুরু হয়ে কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ গেট প্রদক্ষিণ করে পূর্ণ চন্দ্র সেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয় হয়ে ভুবন বিশ্বের পুল এলাকায় শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ’র নির্বাচনী গণসংযোগে সন্ত্রাসীদের ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে প্রতিপক্ষের সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বক্তারা।

এতে উপস্থিত ছিলেন আমুচিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল মনছুর চৌধুরী, আবু ছিদ্দিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন শিকদার, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইউসুফ, সাবেক সিনিয়র সহ সভাপতি মোনায়েম চৌধুরী, মহরম আলী মেম্বার, বিএনপি নেতা মোসলেম উদ্দিন চৌধুরী, জাফর আলম তালুকদার মেম্বার, নাজিম উদ্দীন, আবুল বশির ছেরু, রফিক আহমদ, মো. আলমগীর, শহীদুল ইসলাম সাহেদ, জসিম উদ্দিন, মো. নুরুজ্জামা, এসকান্দর মিয়া চৌধুরী, শফিউল আলম মাঝি, এসকান্দর চৌধুরী খোকন, ইদু আমিন, রোকন উদ্দিন, মো. সেলিম, সোলায়মান শিকদার, সাখাওয়াত হোসেন, শেখ মোহাম্মদ সোহেল, নেহাল কাদের চৌধুরী বাবু, ইমরান চৌধুরী, ইমন উদ্দিন বাদশা, নজরুল কন্টাক্টর, খোরশেদ আলমসহ অন্যান্যরা।

প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি পূর্ব কধুরখীল উচ্চ বিদ্যালয়ের সামনে গণসংযোগে ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহ বক্তব্য দেওয়ার সময় সভাস্থলের পাশে সন্ত্রাসীরা দুইবার ককটেল বিস্ফোরণ ঘটায়।

ট্যাগ :