
বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহ’র সমর্থনে চট্টগ্রামের বোয়ালখালীর বেঙ্গুরায় নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বেঙ্গুরা মোহাম্মদের বাড়িতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।
বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলমগীর বাবুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি এবং সারোয়াতলী ইউনিয়ন ত্রয়োদশ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ইউনুস চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সারোয়াতলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী ছোটন।
বোয়ালখালী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং বেঙ্গুরা ৩নং ওয়ার্ড সেন্টার কমিটির সদস্য সচিব জাহেদুল আলম চৌধুরী রাশেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী মানিক, প্রবীণ বিএনপি নেতা রফিকুল ইসলাম, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শফি, সারোয়াতলী ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি জসিম চৌধুরী, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নুরুল আজগর, সাবেক সাধারণ সম্পাদক দৌলত হোসেন।

সাধারণ মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের কথা উল্লেখ করে বক্তারা বলেন, দেশের মানুষ ভোট দিতে পারেনি, এবার যে ভোট হবে সেটি হবে বিজয়ের ভোট। সারাদেশের মানুষ বিএনপির ধানের শীষকে বেছে নিবে এবং বিপুল ভোটে জিতে বিএনপি সরকার গঠন করবে। আগামী ১২ ফেব্রুয়ারি এরশাদ উল্লাহকে ধানের শীষে ভোট দিয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানান বক্তারা।
এতে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি জহিরুল আলম চৌধুরী, সাবেক সহ- সভাপতি মো. কাশেম, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ সভাপতি শামসুল আলম, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য কামরুল ইসলাম লিটন, জাসাস সভাপতি হাসান হিমু, জাহাঙ্গীর আলম পারভেজ, ইফতেখার রিপন, তারেক হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা কাজী ইদ্রীস, নেজাম উদ্দিন, মো. রাজীব, পেয়ারু, সেলিম উদ্দিন, আবদুল করিম, সোহেল, সাইফুল ইসলাম, আলতাজ, জিয়া উদ্দিন, ইকবাল, যুবদল নেতা সালাউদ্দিন, সাইফুর রহমান তারেক, আহমদ উল্লাহ মাসুদ, সাইফুল ইসলাম, তৌহিদ চৌধুরী, জয়নাল, গফুর মানিক, ছাত্রদল নেতা রিয়াদ আহমেদ, আকিব, তৌহিদ এমরান, সাকিবসহ অন্যান্যরা।

























