বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ইং ,

শিরোনাম

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা’র মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত ৭


প্রকাশের সময় :9 May, 2026 2:12 : PM

চট্টগ্রাম অফিস :

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি এলাকায় মারসা পরিবহনের দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে রেহেনা বেগম (৬০) নামে এক নারী নিহত ও এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ বেলা ১১টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে হোটেল ফোর সিজনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেহেনা বেগম পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই গ্রামের বড় মৌলভী বাড়ীর বাসিন্দা বদিউল আলম এর স্ত্রী বলে জানা গেছে। তারা পটিয়া থেকে চকরিয়া যাচ্ছিলেন।

চট্টগ্রাম জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালায় এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা না গেলেও তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। এ বিষয়ে লোহাগাড়া থানায় যোগাযোগ করা হলে পুলিশ জানান, দূর্ঘটনায় সাথে সাথে একজন বয়স্ক নারী নিহত হন এবং সাত যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগ :