বাংলাদেশ, শনিবার, ২৭ জুন ২০২৬ ইং ,

শিরোনাম

বোয়ালখালীতে হাসপাতাল প্রতিষ্ঠার অঙ্গীকার জামায়াতের প্রার্থী ডা. আবু নাছেরের


প্রকাশের সময় :7 February, 2026 1:33 : PM

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রাম–৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ডা. আবু নাছের বলেছেন, নির্বাচিত হলে বোয়ালখালী উপজেলায় একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা করবেন। তার মতে, অর্থের চেয়ে সদিচ্ছা ও দায়িত্ববোধই বড় বিষয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নের ধোরলা মুক্তি সংঘের উদ্যোগে শ্রী শ্রী মা মগদেশ্বরী মাতৃমন্দিরের বার্ষিক পূজা ও চতুষ্প্রহরব্যাপী মহোৎসব উপলক্ষে আয়োজিত ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. আবু নাছের বলেন, ‘বোয়ালখালীতে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করা কঠিন কাজ নয়। আল্লাহ যদি আমাকে সংসদে যাওয়ার সুযোগ দেন, আমার প্রথম অগ্রাধিকার হবে একটি হাসপাতাল গড়ে তোলা। আপনাদের সমর্থন পেলে আমি প্রত্যাশা পূরণে কাজ করব।’

অনুষ্ঠানে ধোরলা মুক্তি সংঘের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি উপস্থিত দর্শনার্থীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

এদিকে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে তিনি আমুচিয়া ইউনিয়নের কানুনগোপাড়া ও কালাইয়ারহাট এবং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা ও গোলককানুর বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন রেজা, খন্দকার সালেক, আবদুর রহিম, কছিম উদ্দিন, ইউসুফ রানা, মো. উসমান, মো. বাদশা, মিরু হোসেন, রিমন, সায়েম, আরমান, শহীদসহ অন্যান্য নেতাকর্মী। প্রচারণাকালে স্থানীয়দের অংশগ্রহণ ও উৎসাহ লক্ষ্য করা যায়।

ট্যাগ :